প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ AM ||
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ AM
খুলনা বটিয়াঘাটা থানা কর্তৃক সুধী সমাবেশ প্রধান অতিথি এসপি-মাহবুবুর রহমান
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা
খুলনা বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
শনিবার সকালের অনুষ্ঠানে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বটিয়াঘাটার জনগণ তাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং মাদক অনলাইন জুয়া সহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
পুলিশ সুপার তার বক্তব্যে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ গ্রহণ যোগ্য করে তুলতে যা যা প্রয়োজন তাই করবে জেলা পুলিশ সুপার খুলনা বলে আশা ব্যক্ত করেন।
সভা শেষে তিনি থানায় কর্মরত অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক,
মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, সি-সার্কেল। বটিয়াঘাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে সুন্দর এবং মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে
প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও সুধীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১